• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]

আবারও রংপুরকে হারাল রাজশাহী

ক্রীড়া ডেস্ক : / ১৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

এবারের বিপিএলে দ্বিতীয়বার রংপুরকে হারাল রাজশাহী। এর আগে ১ জানুয়ারি তারা সুপার ওভারে জিতেছিল। রোববার (১১ জানুয়ারি) রংপুর রাইডার্সের করা ১৭৮ রান রাজশাহী পেরিয়ে গেল ৫ বল আর ৭ উইকেট হাতে রেখেই।

শেষ ওভারে শুধু জয়ের রানটাই দরকার ছিল। নাহিদ রানার প্রথম বলে সিঙ্গেল নিয়ে রাজশাহীকে সেই মুহূর্তটিই এনে দিলেন মুহাম্মদ ওয়াসিম। 

তাওহিদ হৃদয়ের অপরাজিত ৯৭ ও খুশদিল শাহর ৪৪ রানের দুটি ইনিংসে ভর করে রংপুর তুলেছিল ৪ উইকেটে ১৭৮ রান। তাড়া করতে নেমে ১৩ রানে ওপেনার তানজিদ হাসানকে হারালেও রাজশাহীর সমস্যা হয়নি। নাজমুল হোসেন ও মুহাম্মদ ওয়াসিমের দ্বিতীয় উইকেট জুটিতে দলটি পেয়ে যায় ১৪৩ রান। এরপর নাজমুল ৭৬ রান করে আউট হওয়ার পর বাকি কাজটা সারেন ওয়াসিম।

নাজমুলের ৪২ বলের ইনিংসে ছিল ৪টি ছক্কা ও ৬টি চার। আর আরব আমিরাতের ব্যাটসম্যান ওয়াসিম মাঠ ছেড়েছেন ৫৯ বলে ৪ ছক্কা ও ৭ চারে ৮৭ রানে অপরাজিত থেকে।

পয়েন্ট তালিকায় রাজশাহী এখন ৭ ম্যাচে ৫ জয়ের ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তিনে রংপুর। চট্টগ্রাম রয়্যালস শীর্ষে আছে রাজশাহীর চেয়ে রানরেটে এগিয়ে থাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ