• রবিবার, ৩১ মে ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]

আওয়ামী লীগের যৌথসভা বৃহস্পতিবার

দেশের আওয়াজ ডেস্কঃ / ২১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনসমূহের সভাপতি-সাধারণ সম্পাদকদের এক যৌথসভা বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে।

বিকেল ৪টায় বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে বলে বুধবার (২২ ফেব্রুয়ারি) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে এক যৌথ সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সভা সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ