• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
  • [gtranslate]

অবরোধের সমর্থনে তিতুমীর কলেজ ছাত্রদলের মিছিল ও পিকেটিং

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবিতে দশম ধাপে বিএনপির ডাকা ৪৮ ঘন্টা অবরোধ সফলে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে তিতুমীর কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।

অবরোধের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) মহাখালী লিংক রোড থোকে গুলশান-১ অভিমুখে মিছিল ও সড়ক অবরোধ করেন তিতুমীর কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।

এসময় মিছিলে তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইফতে খায়রুল ইসলাম, নোবেল ইসলাম সূর্য, শেখ শাহানাজ পারভীন, সহ-সাংগঠনিক সম্পাদক পিয়াস হাওলাদার, গণশিক্ষা বিষয়ক সম্পাদক আতিকুর রহমান রিজভী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. শাকিল, সদস্য নজরুল ইসলাম বিজয়, সোহানুর রহমান সোহান, আমিনুর হক শান্ত, মেশকাত শরীফ, মো. লাভলু হাসান, মাহমুদুল্লাহ আরাফি, সৌরভ মুসরাত, আবিদ হোসেন নাঈম, নাইমুর রহমান, আশিক ইসলাম, মুন্না সরকার সহ আরো নেতাকর্মীরা অংশ নেন।

এসময় জাতীয়তাবাদী তিতুমীর কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা রাস্তা অবরোধ করে এক দফা দাবি ও অবৈধ তফসিল বাতিল চেয়ে অবরোধের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ