• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
  • [gtranslate]

অন্তর্বর্তী সরকারের প্রতি ফখরুলের আহ্বান : বিলম্ব নয়, দ্রুত নির্বাচন দিন

দেশের আওয়াজ ডেস্ক : / ১০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

দেশের রাজনৈতিক পরিস্থিতি জটিল হয়ে উঠছে দাবি করে অন্তর্বর্তী সরকারের প্রতি দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৯ জুলাই) রাজধানীর জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেন, “যত দিন যাচ্ছে, পরিস্থিতি আরও জটিল হচ্ছে। যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা আবারও সক্রিয় হয়ে উঠছে। ফ্যাসিস্ট শক্তি জোটবদ্ধ হয়ে ক্ষমতা ফিরে পাওয়ার চক্রান্ত করছে।”

তিনি বলেন, “এই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। বিলম্ব না করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যাগুলো চিহ্নিত করুন এবং দ্রুত নির্বাচনের ব্যবস্থা নিন। এই দায়িত্ব এখন অন্তর্বর্তী সরকারের, বিশেষ করে ড. মুহাম্মদ ইউনূসের কাঁধে।”

ফখরুল আরও বলেন, “এখন আমাদের সামনে একটা ঐতিহাসিক সুযোগ এসেছে। এটিকে হাতছাড়া করলে দেশ বহু বছর পিছিয়ে যাবে। সবাই প্রমাণ করেছে যে তারা দেশকে ভালোবাসে, তাই ত্যাগ স্বীকার করে ফ্যাসিবাদমুক্ত একটি ধারা গড়ে তুলেছে। রাজনৈতিক দলগুলো সম্মিলিতভাবে একটি গ্রহণযোগ্য বন্দোবস্ত গড়ে তুলতে পারে, যা সবার জন্য গ্রহণযোগ্য হবে।”

তিনি স্পষ্ট করে বলেন, “আমরা বিপ্লব করে নয়, বরং জনগণের সমর্থনে গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে চাই। স্বাধীনতার চেতনায় বিশ্বাসী হয়ে আমরা কোনো ফ্যাসিবাদকে দেশে স্থান দিতে চাই না। গণতন্ত্রের দিকেই যেতে হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ