• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
  • [gtranslate]

স্বাস্থ্য পরীক্ষা করাতে সিঙ্গাপুর গেলেন কাদের

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩

স্বাস্থ্য পরীক্ষা করাতে সিঙ্গাপুর গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার দিকে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল সাড়ে আটটায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৫৮৪ ফ্লাইটযোগে ঢাকা ছাড়েন ওবায়দুল কাদের।

২০১৯ সালের ২ মার্চ শ্বাসকষ্ট শুরু হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ওবায়দুল কাদের। সেখানে দ্রুত এনজিওগ্রাম করার পর তার হৃদপিন্ডের রক্তনালিতে তিনটি ব্লক ধরা পড়ে। ভারতের বিখ্যাত চিকিৎসক দেবী শেঠি ঢাকায় এসে ওবায়দুল কাদেরকে দেখার পর সিঙ্গাপুরে যাওয়ার পরামর্শ দেন।

পরে ৪ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে কাদেরকে নেওয়া হয় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। ২০ মার্চ ওই হাসপাতালে তার বাইপাস সার্জারি হয়।

দুই মাস ১১ দিন সিঙ্গাপুরে চিকিৎসা শেষে ওই বছরের ১৫ মে দেশে ফেরেন তিনি। এরপর থেকে ফলো-আপ চিকিৎসার জন্য নিয়মিত সিঙ্গাপুর যান তিনি। সর্বশেষ গত ৯ আগস্ট সিঙ্গাপুর গিয়েছিলেন সেতুমন্ত্রী। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে ১১ আগস্ট ঢাকায় ফেরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ