• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
  • [gtranslate]

সান্ত্বনার জয় খুঁজতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্কঃ / ১৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ৬ মার্চ, ২০২৩

ইংল্যান্ডের সঙ্গে সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে নিয়ম রক্ষার শেষ ম্যাচে চট্টগ্রামে আজ তৃতীয় ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ। সিরিজ হারা বাংলাদেশ হোয়াইওয়াশের ধবলধোলাই এড়ানোর লক্ষ্যে টস জিতে ব্যাটিং বেছে নিলেন টাইগার কাপ্তান তামিম ইকবাল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হচ্ছে বেলা ১২টায়।বাংলাদেশ দলে থাকছে একটি পরিবর্তন। পেসার তাসকিন আহমেদের জায়গায় খেলবেন এবাদত হোসেন। ইংলিশরা এনেছেন তিনটি পরিবর্তন। দলে ফিরেছেন ক্রিস ওকস ও জফরা আর্চারকে।

বাংলাদেশের একাদশ

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, তৌহিদ হৃদয়।

ইংল্যান্ড একাদশ

জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিঞ্চ, জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), উইল জ্যাকস, মঈন আলী, স্যাম কারান, আদিল রশিদ, সাকিব মাহমুদ, মার্ক উড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ