• সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]

‘শেখ হাসিনার সরকার ইস্পাতের সরকার, হাত দিলে কেটে যাবে’

দেশের আওয়াজ ডেস্কঃ / ২০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিএনপি বিভিন্ন সভা-মিছিলে বলে বেড়াচ্ছে শেখ হাসিনা সরকারকে ধাক্কা দিয়ে ফেলে দেবে। তাদের বলতে চাই- শেখ হাসিনা সরকার ভঙ্গুর নয়। শেখ হাসিনার সরকার হলো ইস্পাতের সরকার। এখানে হাত দিলে হাত কেটে যাবে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বিনামূল্যে ছানি অপারেশন এবং চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিএনপির রাজনীতি হলো গ্রেনেড হামলা, মানুষদের পুড়িয়ে মারা। সে কারণে দেশের জনগণ আর সেই অন্ধকার যুগে যেতে চায় না। তাদের এখন জনগণ পছন্দ করে না। সে কারণে তারা এখন আবোলতাবোল বলছে।

মন্ত্রী বলেন, বিএনপির রাজনীতি হলো মানুষের চোখের আলো ও জীবন ছিনিয়ে নেওয়া। তারা সাড়ে তিন হাজার মানুষকে পুড়িয়ে মেরেছে। এছাড়াও হাজার হাজার লোককে অগ্নিদগ্ধ করেছিল। আর শেখ হাসিনার রাজনীতি হলো- এসব মানুষদের চোখের আলো ফিরিয়ে দেওয়া, অগ্নিদগ্ধদের চিকিৎসা দিয়ে সারিয়ে তোলা।

এ কারণে আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতিতে অনেক ব্যবধান উল্লেখ করে তিনি বলেন, তারা জনগণের পাশে না দাঁড়িয়ে বড় বড় কথা বলে, মিটিং-মিছিল করে। তাদের শুধু ক্ষমতা দরকার। আর কিছু দরকার নেই। তারা ক্ষমতায় আসলে কী করবে তা-ও বলে না।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ ফট, সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম, পৌর মেয়র মো. রমজান আলী, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল ছাড়াও মানিকগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহা উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ