• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]

মাঠে নামছে আর্জেন্টিনা, খেলা দেখবেন যেভাবে

ক্রীড়া ডেস্কঃ / ১৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ১৯ জুন, ২০২৩

এশিয়া সফরের শেষ ম্যাচ খেলতে মাঠে নামছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সোমবার (১৯ জুন) ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হচ্ছে লিওনেল মেসিদের এই সফর। ইন্দোনেশিয়ার গেলোরা ব্যাংকর্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।

তবে বেঞ্চের শক্তি পরীক্ষা করার ইঙ্গিত দিয়েছেন আর্জেন্টাইন কোচ। স্কোয়াড থেকে ছুটি দিয়েছেন লিওনেল মেসি, নিকলাস ওতামেন্ডি ও অ্যাঞ্জেল ডি মারিয়াকে। তাই এই ম্যাচে সহজে উতরে যাওয়ার কথা নয় স্ক্যালোনির শিষ্যদের।

ইন্দোনেশিয়ার বিপক্ষে এবারই প্রথম খেলতে যাচ্ছে আকাশি-নীল জার্সিধারীরা। তবে বয়সভিত্তিক ফুটবলে একবার দেখা হয়েছিল এই দুই দলের।

সেটাও ১৯৭৯ সালে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বে; এই ম্যাচে ৫-০ গোলের বড় ব্যবধানে জিতেছিল আর্জেন্টিনা। এ ম্যাচে জোড়া গোল করেছিলেন দিয়েগো ম্যারাডোনা। আর হ্যাটট্রিক পেয়েছিলেন রামন দিয়াজ।

এদিকে এ ম্যাচের আগে দুঃসংবাদ আর্জেন্টাইন ভক্তদের জন্য। কারণ, বিশ্বচ্যাম্পিয়নদের এই ম্যাচটি দক্ষিণ এশিয়ার কোনো টিভি চ্যানেলে সরাসরি দেখা যাবে না।

আর্জেন্টাইন গণমাধ্যম জানিয়েছে, দক্ষিণ আমেরিকান একটি ওটিটি প্ল্যাটফর্ম আলবিসেলেস্তেদের এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে। গুগল প্লে স্টোরে ওটিটি প্ল্যাটফর্মের ‘ফ্যানাটিজ’ (Fanatiz) নামের অ্যাপটি পাওয়া যাবে। এ ছাড়া ওটিটি প্ল্যাটফর্ম ‘ভিইউ স্পোর্টস’-এও (VUSport) দেখা যাবে। অন্যদিকে ফোটমোবে (fotmob) সরাসরি লাইভ স্কোর দেখা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ