• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]

বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি: ডা. জাহিদ

দেশের আওয়াজ ডেস্ক : / ১১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নেওয়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সোমবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, “ম্যাডামের বিদেশে চিকিৎসার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। এমনকি এ নিয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনাও হয়নি।”

তিনি আরও জানান, “যদি ভবিষ্যতে প্রয়োজন হয়, তবে দেশের বাইরে চিকিৎসা নেওয়ার বিষয়টি বিবেচনায় আসতে পারে। কিন্তু বর্তমান পর্যায়ে তা নিয়ে কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনা নেই।”

সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যে, খালেদা জিয়া শিগগিরই বিদেশে চিকিৎসা নিতে যাচ্ছেন। এ প্রসঙ্গে ডা. জাহিদ হোসেন বলেন, “এ ধরনের সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। এটি একেবারে টোটালি ফেইক নিউজ। আমি এই বিষয়ে কিছু জানি না।”
সুত্রঃ দিনকাল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ