• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]

বিসিবি পরিচালক হলেন পাইলট

ক্রীড়া ডেস্ক : / ৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। সোমবার (৬ অক্টোবর) রাজধানীর সোনারগাঁও হোটেলে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। বর্তমানে চলছে ভোট গণনা।

জানা গেছে, প্রাথমিক ফলাফলে ৩৫ ভোট পেয়ে ‘সি’ ক্যাটাগরি থেকে বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছেন খালেদ মাসুদ পাইলট। ‘সি’ ক্যাটাগরিতে ৪৫ জনের মধ্যে ৪২ জনের ভোট কাস্ট হয়েছে। ৫ জন ই-ভোট এবং ৩৭ জন সশরীরে ভোট দিয়েছেন। মাত্র একজন ভোট দিতে আসেননি।

বিসিবি নির্বাচনে এদিন ভোট দিতে আসেন নাজমুল আবেদিন ফাহিম, দেবব্রত পাল, ইফতেখার রহমান মিঠু, মিনহাজুল আবেদীন নান্নু, সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, সর্বশেষ বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, হান্নান সরকার, সানোয়ার হোসেন, খালেদ মাসুদ পাইলট ও আদনান রহমান দীপন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ