• শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]

বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচ হবে বাংলাদেশে, জানেনা বিসিবি

ক্রীড়া ডেস্কঃ / ১৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

চলতি বছরের সেপ্টেম্বরে পাকিস্তানে হওয়ার কথা রয়েছে এশিয়া কাপ। আর অক্টোবরে ভারতে বসবে ক্রিকেটের সবচেয়ে বড় আসর। এশিয়া কাপ ও বিশ্বকাপ নিয়ে দুই দেশের সমস্যা যেন কাটছেই না। এর আগে এশিয়া কাপ নিয়ে বেশ কয়েকবার আলোচনা হলেও কোনো সমাধান মেলেনি।

তবে কানাঘুষা চলছিল আসন্ন এশিয়া কাপ পাকিস্তানে হলেও ভারত তাদের ম্যাচগুলো খেলবে নিরপেক্ষ ভেন্যুতে। গতকাল খবর বেরিয়েছে, একই পথে নাকি হাঁটতে যাচ্ছে পাকিস্তানও!

তারা নাকি ওয়ানডে বিশ্বকাপের ম্যাচগুলো খেলতে চায় ভারতের বাইরে। আর ভেন্যু হিসেবে তাদের পছন্দ বাংলাদেশ! ইএসপিএন ক্রিকইনফো এমন তথ্য প্রকাশ করার দিন পার হতেই জানা গেল, এই ব্যাপারে এখনও কিছুই জানে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ভারতের পাকিস্তানের বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন আইসিসির জেনারেল ম্যানেজার ওয়াসিম খানও। তিনি জানিয়েছেন পাকিস্তান তাদের ম্যাচগুলো ভারতে খেলবে না। তারা সম্ভবত নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চলেছে। এমনকি ভারতও তাদের এশিয়া কাপের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলবে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

এদিকে এই ব্যাপারে কিছুই জানা নেই বিসিবি। প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমরা একেবারেই অবগত নই। এ নিয়ে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। বিষয়টি কতটা বাস্তবসম্মত, সেটিও ভেবে দেখার আছে।’

এর আগে ওয়াসিম বলেছিলেন, ‘আমি জানি না এটা এখানে হবে নাকি অন্য কোনো দেশে। কিন্তু সম্ভবত তারা নিরপেক্ষ ভেন্যুতে খেলবে। আমার মনে হয় না পাকিস্তান তাদের ম্যাচ ভারতের খেলবে। আমার মনে হয় তাদের ম্যাচগুলো কোনো নিরপেক্ষ ভেন্যুতেই হবে। ভারত যেভাবে এশিয়া কাপের ম্যাচগুলো খেলবে।’

পুরো এশিয়া কাপই পাকিস্তান থেকে সরিয়ে দেয়ার প্রস্তাব দিয়েছিল ভারত। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিজেদের সিদ্ধান্তে অনড় থাকায় সিদ্ধান্ত বদলাতে বাধ্য হয় ভারত। এরপর তারা শুধু নিজেদের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে সরিয়ে নেয়ার প্রস্তাব দেয়।

তাদের এমন প্রস্তাব ভালোভাবে নেয়নি পাকিস্তান। তারা এরই মধ্যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (পিসিবি) কাছে বিশ্বকাপের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে সরিয়ে নেয়া অনানুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে। অবশ্য পিসিবি জানিয়েছে ভারত তাদের সিদ্ধান্ত না বদলালে এই সিদ্ধান্তেই অনড় থাকবে তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ