• বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, ফৌজদারি আইনে মামলা চলবে চাঁদের বিরুদ্ধে : আদালত

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়া রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার করার বিষয় হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।

বৃহস্পতিবার (২৫ মে) বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চকে বিষয়টি অবহিত করা হয়।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া চাঁদকে গ্রেপ্তারের বিষয়টি আদালতকে জানান। এসময় আদালত বলেন, ফৌজদারি আইন যেভাবে চলে তার (চাঁদ) বিরুদ্ধে সেভাবেই মামলা চলবে।

গত ২২ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়া রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার করা হয়েছে কি না, জানতে চেয়েছিলেন হাইকোর্ট। একইসঙ্গে পুলিশের সবশেষ পদক্ষেপও জানতে চেয়েছিলেন আদালত। বিষয়টি নজরে আনার পর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

সেদিন বিষয়টি আদালতের নজরে আনেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়া বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজশাহী নগরীর ভেড়িপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার (আরএমপি) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১৯ মে সরকারের পদত্যাগ, গায়েবি মামলা ও গণগ্রেপ্তার বন্ধ, সরকারের দুর্নীতির প্রতিবাদ ও ১০ দফা দাবিতে রাজশাহীতে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে প্রধানমন্ত্রীকে ‘কবরস্থানে’ পাঠানোর হুমকি দেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। পরে তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ