• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

ক্রীড়া ডেস্কঃ / ১৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩

পাকিস্তান নারী ক্রিকেট দলের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে প্রথমটিতে ৫ উইকেটের জয়ে পেয়েছে বাংলাদেশ। আজ দ্বিতীয় ম্যাচে সিরিজ জয়ের লক্ষ্যে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে মুখোমুখি হয় টাইগ্রেসরা। এমন ম্যাচে ম্যান ইন গ্রিনদের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২০ রানের সংগ্রহ পায় জ্যোতিরা। সেই লক্ষ্য তাড়া করতে নেমে টাইগ্রেসদের বোলিং তোপে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০০ রানে থামে পাকিস্তানের ইনিংস। ফলে ২০ রানে এই জয়ে ২-০ তে এগিয়ে থেকে ম্যান ইন গ্রিনদের বিপক্ষে প্রথমবারে মতো সিরিজ জয় নিজেদের করে নিল জ্যোতিরা।

বাংলাদেশের দেওয়া ১২০ রানে লক্ষ্যে পাকিস্তানের হয়ে ইনিংস শুরু করতে আসেন নাতালিয়া পারভেজ ও সিদরা আমিন। তবে শুরুটা ভালো হয়নি ম্যান ইন গ্রিনদের। শুরুতেই স্কোরবোর্ডে ৩ রান যোগ করতে হারায় নাতালিয়াকে। দ্বিতীয় উইকেটে ব্যাট করতে আসেন বিসমাহ মারুফ। তাকে সঙ্গে নিয়ে শুরুর থাক্কা সামল দেবার চেষ্টা করেন সিদরা।

তবে দলীয় ২৮ রানে সিদরা সাজঘরে ফিরলে ভাঙে এই জুটি। আউট হবার আগে ১৫ বলে ৯ রান করেন তিনি। এরপর তৃতীয় উইকেটে ব্যাট করতে আসা মুনিবা আলীও বেশিক্ষণ টিকেননি। দলীয় ৪০ রানে আউট হাবার ৬ করেন তিনি।

৪০ রানে তিন উইকেট হারিয়ে চাপে পরা পাকিস্তানদের ধাক্কা সামল দেন নিদা দার ও মারুফ। এই দুই জুটিতে গড়েন ১৯। তবে ইনিংস বেশি দূর নিয়ে যেতে পারেননি। দলীত ৫৯ রানে অধিনায়ক দার আউট হলে ভাঙে এ জুটি। পরে বাংলাদেশ নারীদের বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে একপ্রকার ছিটকে যায় পাকিস্তানের নারীরা। শেষ দিকে ইরাম জাভেদের ১১ রানের ক্যামিও ইনিংস হারের ব্যবধান কমিয়েছে শুধু।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০০ রানে থামে পাকিস্তানে ইনিংস। ফলে ২০ রানে জয়ে তিন ম্যাচ সিরিজের ২-০ তে এগিয়ে থেকে সিরিজ নিজেদের করে নিল জ্যোতিরা। বাংলাদেশের হয়ে বল হাতে নাহিদা আক্তার ও রাবেয়া খান নেন সর্বোচ্চ ২টি উইকেট।

এর আগে ব্যট করতে নেমে শুরুটা অবশ্য ভালোই করেছিলেন দুই টাইগ্রেস ওপেনার শামীমা সুলতানা এবং মুর্শিদা খাতুন। তবে দলীয় ৩৪ রানের ব্যক্তিগত ১৮ রানে শামীমা ফিরলে ভাঙে এ জুটি। দ্বিতীয় উইকেটে ব্যাট করতে নামা সোবহানা মোস্তারিকে নিয়ে লড়াই চালিয়ে যান মুর্শিদা। যদিও তাদের সেই জুটি বেশিক্ষণ স্থায়ী হয়নি।

দলীয় ৫৪ রানে সোবহানা ১৬ করে ফেরলে ভাঙে এই জুটি। এরপর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি মুর্শিদাও, তিনি ফিরে যান ২০ রান করে। ৬৭ রানে ৩ উইকেট হারানোর পর দলীয় ৭১ রানে অধিনায়ক জ্যোতিকেও হারায় টাইগ্রেসরা। ১০ রান করেন তিনি। সেখান থেকে দলের জুটি ধরেন স্বর্ণা আক্তার এবং রিতু মনি। এই দুই জনের ব্যাটেই বড় পুঁজির স্বপ্ন দেখতে থাকে বাংলাদেশ।

পঞ্চম উইকেটে স্বর্ণা আর রিতু মিলে যোগ করেন ৩৮ রান। দলীয় ১০৯ রানে রিতু ফেরলে ভাঙে তাদের জুটি। ২১ বলে ১৯ করেন তিনি। শেষ পর্যন্ত স্বর্ণা ২৭ রানের ক্যামিও ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২০ রানের সংগ্রহ পায় টাইগ্রেসরা। বল হাতে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ দুই উইকেট নেন দিয়ানা বেগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ