• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
  • [gtranslate]

পাকিস্তানকে হারিয়ে ভারত অপরাজিত চ্যাম্পিয়ন

ক্রীড়া ডেস্ক : / ১০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

পাকিস্তানের আরো এক হার। এশিয়া কাপে প্রথম দুই ম্যাচে ভারতের কাছে হারের পর ফাইনালেও চির প্রতিদ্বন্দ্বীদের কাছে ধরাশায়ী আনপ্রেডিক্টেবল পাকিস্তান। রোমাঞ্চ-উত্তেজনায় ঠাসা ফাইনালে টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নদের জয় ৫ উইকেটে।

শেষ ওভারে দরকার ছিল ১০ রান। বোলিংয়ে এসেছিলেন হারিস রউফ। তার ৪ বলেই ১৩ রান নিলেন তিলক বর্মা ও রিংকু সিং।

প্রথম বলে ২ রান নেওয়ার পর দ্বিতীয় বলে ছক্কা মেরে ম্যাচ ভারতের পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসেন তিলক।

তৃতীয় বলে তিনি ১ রান নিয়ে স্ট্রাইক দেন রিংক সিংকে। রিংকু টুর্নামেন্টে নিজের প্রথম বল খেলতে নেমেই মিড অনের ওপর দিয়ে চার মারেন।

এর মধ্যে দিয়ে এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট ভারতেরই থাকল। দলটি এ নিয়ে নবমবারের মতো মহাদেশের চ্যাম্পিয়ন হলো। সাতবার ওয়ানডে সংস্করণে, দুবার টি-টোয়েন্টি সংস্করণে।

দুবাইয়ে রোববার ত্রয়োদশ ওভারে ১ উইকেটে ১১৩ রানের ভালো অবস্থানে থেকে অন্তত ১৮০ রানে চোখ রাখছিল পাকিস্তান। কিন্তু ৩৩ রানের মধ্যে ৯ উইকেট হারিয়ে ১৪৬ রানে গুটিয়ে যায় তারা পাঁচ বল বাকি থাকতে।

জবাবে ২০ রানে ৩ উইকেট হারালেও, তিলকের পঞ্চাশোর্ধ ইনিংসে দুই বল বাকি থাকতে জয়ের ঠিকানায় পৌঁছে যায় ভারত।

৫৩ বলে অপরাজিত ৬৯ রানের ইনিংস খেলে ফাইনালের নায়ক তিলক। চারটি ছক্কা ও তিনটি চারে গড়া তার ইনিংসটি। দুটি করে চার ও ছক্কায় ২২ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংস খেলে উল্লেখযোগ্য অবদান রাখেন শিভাম দুবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ