• শনিবার, ০২ মে ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
  • [gtranslate]

নতুন কোচ এনরিকেও ছাড়তে পারেন পিএসজি!

ক্রীড়া ডেস্কঃ / ১৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩

লুইস এনরিকে পিএসজির নতুন প্রধান কোচ হিসেবে যোগ দিয়েছেন বড়জোর একমাস হয়েছে। দল সাজাতে প্রাক-মৌসুমে ব্যস্ত সময় পার করছেন তিনি। তবে এরই মধ্যে ফরাসি জায়ান্টদের থেকে তাঁর বিদায় নেয়ার গুঞ্জন ওঠেছে।

দলবদলের বাজারে স্কোয়াড নিয়ে পিএসজির অনিশ্চয়তা, নতুন প্রজেক্ট নিয়ে ধোঁয়াশা সহ সার্বিক অস্থিতিশীল পরিস্থিতির জেরেই এনরিকে চাকরি ছাড়তে পারেন এমন গুঞ্জনই ওঠেছে। স্প্যানিশ ক্রীড়াবিষয়ক গণমাধ্যম মার্কার এক প্রতিবেদনে দাবী করা হয়েছে, এমবাপেকে নিয়ে এখনো ক্লাবের অনিশ্চয়তাও নতুন কোচের ক্লাব ছাড়ার অন্যতম কারণ হতে পারে।

এবারের দলবদলের বাজারে কিলিয়ান এমবাপেকে নিয়ে বেশ অনিশ্চিত পরিস্থিতির মধ্যে পড়েছে ফরাসি ক্লাবটি। তাকে কোনো ভাবেই নতুন চুক্তিতে রাজি করানো যাচ্ছেনা। আবার রিয়াল মাদ্রিদের কাছে তাকে বিক্রি করাও এখনো চূড়ান্ত করা যায়নি। এমন পরিস্থিতিতে দল সাজাতে বেশ হিমশিম খেতে হচ্ছে এনরিকেকে। এদিকে আবার বার্সেলোনা থেকে ওসমান ডেম্বেলেকেও দলে ভিড়িয়েছে ক্লাবটি। তাতেও এমবাপের বিদায়ী ধাক্কা সামলানো যাবে কিনা নিশ্চিত হওয়া যাচ্ছেনা।

এদিকে এনরিকের বিদায়ের আরেকটি কারণ হতে পারে পিএসজির স্পোর্টিং ডাইরেক্টর লুইস ক্যাম্পোসের বিদায়। ক্যাম্পোসের হাত ধরেই পিএসজিতে এসেছেন এই স্প্যানিশ কোচ। তবে তিনিও নাকি কিছুদিনের মধ্যেই ফরাসি জায়ান্টদের বিদায় জানাবেন। সব মিলিয়ে তাই এনরিকের বিদায়ী পরিস্থিতি তৈরি হয়েছে এমনটাই ভাবছেন অনেকে।

তবে এওন্রিকের চাকরি ছাড়ার এসব গুঞ্জন সত্য নয় বলেই জানিয়েছেন দলবদল বিষয়ক খ্যাতনামা সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। তিনি বলেন, পিএসজির সূত্র বলেছে, ‘এই গুঞ্জনটা এতোটাই হাস্যকর যে পাত্তা দেওয়ার প্রয়োজনই নেই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ