• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]

তেজগাঁওয়ে ঝটিকা মিছিলের আয়োজক সুইটি গ্রেফতার

দেশের আওয়াজ ডেস্ক : / ১১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকার উত্তর সিটির তেজগাঁওয়ে রহিম মেটাল মসজিদের সামনে জুমার নামাজের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের মূল আয়োজক মহিলা আওয়ামী লীগ নেত্রী নাহিদা নূর সুইটিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি সূত্রে এ তথ্য জানা গেছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকাল আনুমানিক ৪টার দিকে ঢাকার কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবি সাইবার বিভাগের একটি দল।

গ্রেফতারকৃত নাহিদা নূর সুইটি ওই ঝটিকা মিছিলের মূল পরিকল্পনাকারী ও আয়োজক ছিলেন বলে জানিয়েছে ডিবি।

সুইটি ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সদস্য। এছাড়াও তিনি কাফরুল থানা মহিলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং কাফরুল থানা ৯৪ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

ডিবি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত সুইটি এবং মিছিলে অংশগ্রহণকারী অন্যরা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছিলেন। তারা ঢাকার বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিলেন।

এ ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী আরও ৯জনকে এরইমধ্যে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত নাহিদা নূর সুইটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ