• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]

চূড়ান্ত বাংলাদেশের বিশ্বকাপ দল, জানা গেল সম্ভাব্য স্কোয়াড

ক্রীড়া ডেস্কঃ / ১৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩

বাংলাদেশের বিশ্বকাপ দল নিয়ে আলোচনা-সমালোচনা কম হচ্ছে না। ওয়ানডে বিশ্বকাপ নিয়ে ক্রিকেট বিশ্লেষকদের থেকে ধরে ভক্ত সকলেরই আগ্রহের কমতি নেই। মেগা এই আসরের উত্তাপ টাইগার ক্রিকেটে বেশ ভালো ভাবেই লেগেছে। বিশ্বকাপের আগে দলের মধ্যে একাধিক পরীক্ষা-নিরীক্ষা নিয়ে ব্যস্ত টিম ম্যানেজম্যান্ট। অবশেষে ভারতের বিমান ধরার দুই দিন আগে বিশ্বকাপের ১৫ সদস্যের স্কোয়াড চূড়ান্ত করেছে বিসিবি।

বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজে দুই দলের প্রথম ম্যাচটি পন্ড হয় বৃষ্টিতে। দ্বিতীয় ম্যাচে কিউইদের বিপক্ষে লিটন দাসরা হেরেছে ৮৬ রানে। ১৫ বছর পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে হারলেও টাইগারদের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ফিরেছেন তার চিরচেনারুপে। সেই সঙ্গে রানে ফিরেছেন অবসর থেকে ফিরে আসা দেশসেরা ওপেনার তামিম ইকবালও।

কিউইদের বিপক্ষে এই সিরিজে মাঠে নামার আগে নতুন মাইলফলক গড়তে ১৪ রান দূরে ছিলেন রিয়াদ। গতকাল ৪৯ রানে আউট হবার আগে, আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ৩৯১টি ম্যাচ খেলেছেন রিয়াদ। ৩৯১ ম্যাচে তার মোট রান ১০ হাজার ৩৫।

বিশ্বকাপের দল সাজানো নিয়ে মধুর সমস্যায় ছিল টিম ম্যানেজম্যান্ট তাদের লোয়ার অর্ডার নিয়ে। বিশ্রামের নামে রিয়াদকে সরিয়ে যাদের দিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছিল তাদের সকলেই ব্যর্থ হয়েছেন। দীর্ঘ ৬ মাস পর জাতীয় দলে ফিরে নিজের শক্তির জানান দিয়ে বিশ্বকাপে নিজের জায়গা পাকা করে নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

এক সূত্র জানা গিয়েছে আগামীকাল অথবা ২৬ তারিখ বিশ্বকাপের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করবে বিসিবি। যেখানে ১৪ জনের নাম একেবারেই চূড়ান্ত হয়ে গিয়েছে। শুধুমাত্র ১৫তম সদস্যের নাম নিয়ে কিছুটা ভাবনায় রয়েছে টাইগার ক্রিকেট বোর্ড। অতিরিক্ত একজন পেসার দলের সঙ্গে নেওয়া হবে নাকি একজন ব্যাকআপ ওপেনার নেওয়া হবে তা নিয়ে রয়েছে আলোচনা।

তবে লিটন দাসের অফ ফর্মও কিছুটা ভাবিয়ে তুলেছে টিম ম্যানেজম্যান্টকে। যুব বিশ্বকাপ জয়ী তানজিদ তামিম ও তানজিম হাসান সাকিব এই দুইজনের একজন হতে যাচ্ছেন ১৫তম সদস্য।

গতকালের আগ পর্যন্ত এই জায়গাই ভাবনায় ছিলেন সৌম্য সরকার। গতকাল সৌম্যর আউটের ধরণ দেখে ক্ষিপ্ত হয়েছেন বিসিবি কর্তারা। সেই সঙ্গে হতাশ প্রধান নির্বাচকও। ফলে ধারণা করা হচ্ছে এ বাঁহাতি ব্যাটারের বিশ্বকাপ টিকিট বাতিল করতে যাচ্ছে বোর্ড।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে এখনো বাকি আছে একটি ম্যাচ। যদি সৌম্য শেষ ওয়ানডেতেও সুযোগ পান এবং দুর্দান্ত কিছু না করতে পারেন তাহলে বিশ্বকাপের বিবেচনায় থাকছেন না তিনি।

বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড:

সাকিব আল হাসান ( অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, শেখ মেহেদী, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, তানজিদ তামিম/তানজিম হাসান সাকিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ