• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
  • [gtranslate]

চীনের পথে বিএনপির চার নেতা, চাইলেন দোয়া

দেশের আওয়াজ ডেস্কঃ / ১১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪

চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপির চার সদস্যের প্রতিনিধি দল দেশটিতে সফরে গেছেন। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিএনপির প্রতিনিধিদলটি দেশটির উদ্দেশে ঢাকা ছেড়েছে।

বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন চীন সফরের তথ্য জানিয়েছেন।

রিপন তার ফেসবুক পোস্টে জানান, আলহামদুলিল্লাহ। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের পতনের পর চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে সাউথ ইস্ট এবং সাউথ এশিয়ার রাজনৈতিক দল ও থিংক ট্যাংকের প্রতিনিধি দলের সমন্বয়ে পলিটিক্যাল পার্টিজ প্লাস প্রোগ্রামে ৪ সদস্যের বিএনপির প্রতিনিধিদল নিয়ে চীনের পথে রওনা হচ্ছি।

তিনি আরও লেখেন, তারেক রহমান আমাকে প্রতিনিধিদলের নেতা নির্বাচন করেছেন। তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। চীনা কমিউনিস্ট পার্টি সাউথ ইস্ট এবং সাউথ এশিয়ার রাজনৈতিক দল ও থিংক ট্যাংকের সব প্রতিনিধিদলের হেড অব ডেলিগেশনস হিসেবে আমাকে মনোনীত করে বাংলাদেশকে এবং আমাদের দল বিএনপিকে সম্মানিত করায় চীনা কমিউনিস্ট পার্টিকেও ধন্যবাদ। দোয়া করবেন যেন দেশ ও দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারি।

প্রতিনিধি দলে আছেন- যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সম্পাদক মাহমুদা হাবিবা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ