• বুধবার, ২০ মে ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
  • [gtranslate]

চাঁপাইনবাবগঞ্জে যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদকঃ / ১৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ২৭ মে, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জে শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক পদপ্রার্থী সাকিউল ইসলাম সাকিলের উদ্যোগে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

শনিবার (২৭ মে) দুপুরে শহরের সরকারি কলেজ মোড়ের মুজিব চত্বর থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য আব্দুল ওদুদের নেতৃত্বে একটি শান্তি মিছিল বের করা হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শান্তি সমাবেশে মিলিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাকিনা খাতুন পারুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মনিরুল ইসলাম, জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল হাকিম, জেলা যুবলীগের আহ্বায়ক পদপ্রার্থী সাকিউল ইসলাম সাকিল।

সমাবেশে বক্তারা বিএনপির কর্মসূচিকে নৈরাজ্যের উদ্যেশো উলে­খ করে বিশৃঙ্খলা অশান্তি ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ