• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]

খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে: ফখরুল

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ২৩ জুন, ২০২৪

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা তুলে ধরতে গিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে বেগম খালেদা জিয়া অত্যন্ত কষ্ট করছেন। তিনি আজকে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। সবাই তার জন্য প্রাণখুলে দোয়া করবেন। আল্লাহ যেন তাকে সুস্থ অবস্থায় আমাদের মাঝে ফিরিয়ে দেন।

রোববার (২৩ জানুয়ারি) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া-মাহফিলে এসব কথা বলেন তিনি।

খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আয়োজিত এই দোয়া অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, বর্তমান ফ্যাসিস্ট সরকারের রাজনৈতিক প্রতিহিংসায় দেশনেত্রী খালেদা জিয়া দীর্ঘকাল ধরে বন্দি রয়েছেন। সম্পূর্ণ মিথ্যা মামলায় তাকে সাজা দিয়ে রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতে কারাগারে আটক রাখা হয়েছিল। তাকে বাসায় থাকতে সুযোগ দেওয়া হলেও তিনি প্রকৃতপক্ষে পুরোপুরি অবরুদ্ধ হয়ে আছেন।

মির্জা ফখরুল বলেন, কারাগারে তার কোনো সুচিকিৎসা হয়নি। তখন তিনি বারবার অসুস্থতা নিয়ে কারা কর্তৃপক্ষকে জানালেও তৎকালীন সরকার তা শুনে নাই। তার চিকিৎসা করে নাই। পরবর্তীকালে তাকে যখন হাসপাতালে নিয়ে আসা হয়েছে, সেখানেও তার সুচিকিৎসা হয়নি।

শুক্রবার দিবাগত রাত ৩টার পরে হঠাৎ খালেদা জিয়ার শ্বাসকষ্ট শুরু হওয়ায় অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে সিসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়ার এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ড বারবার বলেছে— ম্যাডামের যে অসুখ তার চিকিৎসা এখানে সম্ভব নয়। কারণ তার যে বহু রোগ আছে সেটার চিকিৎসা করতে হলে উন্নত দেশের উন্নত মাল্টি সেন্টারের প্রয়োজন। দলের পক্ষ থেকে, সুশীল সমাজের পক্ষ থেকে, এমনকি বিদেশি মিশনগুলোর পক্ষ থেকে ম্যাডামকে উন্নত চিকিৎসার জন্য পাঠাতে বলা হচ্ছে। কিন্তু তাকে চিকিৎসার সুযোগ দেওয়া থেকে বঞ্চিত করে রেখেছে। মুক্তি পেয়ে বাসায় আসার পর তাকে শর্ত দেওয়া হয়েছে তিনি চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবেন না।

দোয়া অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে চেয়ারপারসনের সুস্থতা কামনা করে সবাই মোনাজাতে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ