• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
  • [gtranslate]

খালেদা জিয়ার সঙ্গে বিএনপির শীর্ষ নেতাদের শুভেচ্ছা বিনিময়

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ১৭ জুন, ২০২৪

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে তার বাসভবন ফিরোজায় গিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।

সোমবার (১৭ জুন) রাত ৮টার পর খালেদা বাস ভবনে প্রবেশ করেছেন বিএনপি নেতারা।

বিএনপি স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাত করতে গেছেন।

এছাড়াও চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাত করতে গেছেন বিএনপি ভাইস-চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, বরকত উল্লাহ বুলু, আব্দুল আউয়াল মিন্টু, শামসুজ্জামান দুদু ও সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

গত কয়েক বছরের মতো এবারও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ঈদ কেটেছে গুলশানের বাসা ফিরোজায়। বড় ছেলে তারেক রহমান পরিবারসহ লন্ডনে, অন্যদিকে ছোট ছেলের স্ত্রী ও সন্তানরাও দেশের বাইরে। তাই দেশে থাকা ভাইয়ের পরিবারসহ ঘনিষ্ঠ স্বজনদের নিয়ে কেটেছে এই সাবেক প্রধানমন্ত্রীর ঈদ।

এর আগে, ঈদের দিন দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন বিএনপির নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ