• শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]

কারাবন্দি সাংবাদিকের বাসায় বিএনপি নেতারা

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩

সোমবার (৩ এপ্রিল) বেলা ১১টায় তারা শামসুজ্জামানের বাসায় গেলে তার মা কান্নায় ভেঙে পড়েন। এ সময় কারাবন্দি শামসুজ্জামানের মাকে সান্ত্বনা দেন বিএনপি নেতারা।

সাংবাদিক শামসের মাকে সান্ত্বনা জানিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী বলেন, আজকে দেশে কেউ নিরাপদ নয়। গোটা দেশ যেন কারাগারে পরিণত হয়েছে। সরকারের অপকর্ম ও দুর্নীতির কথা বললেই হামলা হয়, গুম হয়। আল্লাহর অশেষ রহমত যে, সাংবাদিক শামস গুমের শিকার হননি।

এ সময় সাংবাদিক শামসের মা বলেন, আমার সন্তান কখনো অপ-সাংবাদিকতা করেনি। আমি জানি না কোন অপরাধে আমার ছেলেকে রাতের আঁধারে তুলে নেওয়া হলো? তোমরা আমার ছেলেকে ফিরিয়ে দাও।

প্রতিনিধি দলে অন্যদের মধ্যে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন ছাড়াও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকত প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ