• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]

এই দুর্ঘটনায় শোক জানানোর ভাষা আমার জানা নেই : মির্জা ফখরুল

দেশের আওয়াজ ডেস্ক : / ৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ২১ জুলাই, ২০২৫

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলের একটি ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৯ জনের মৃত্যু ও শিক্ষার্থীদের গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২১ জুলাই) বিকেলে গণমাধ্যমকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোক জানান তিনি।

শোক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের হতাহতের ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক। মর্মস্পর্শী ও হৃদয়বিদারক এই দুর্ঘটনায় শোক জানানোর ভাষা আমার জানা নেই।

আমি নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি, আল্লাহ যেন তাদের এই বিশাল শোক সহ্য করার ক্ষমতা দান করেন।’

বিএনপি মহাসচিব আরো বলেন, ‘আমি বিমান দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি। আমি বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণকারী শিক্ষার্থীদের বিদেহী আত্মার মাগফিরাত এবং যেসব শিক্ষার্থী আগুনে দগ্ধ হয়ে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছে, তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ