• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
  • [gtranslate]

বিএনপি’র আন্দোলনে এই সরকারের ভিত কেঁপে উঠেছে : মিনু

নিজস্ব প্রতিবেদক / ১৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ২৮ মে, ২০২৩

দেশে এখন ভয়ানক অবস্থা বিরাজ করছে। সামনে দুর্ভিক্ষের হাতছানি দিচ্ছে। নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা হয়ে পড়েছে। দেশে খুন গুম রাহাজানি, গায়েবি মামলা ও নির্যাতন বেড়ে গেছে। এ অবস্থা থেকে দেশের মানুষকে রক্ষা, গণতন্ত্র পুনরুদ্ধার, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, বিদ্যুতের লোড শেডিং, এই সরকারের সর্বগ্রাসী দূর্নীতির প্রতিবাদে ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি সহ সকল বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির এবং ১০দফা বাস্তবায়নের লক্ষ্যে রোববার বেলা সাড়ে ১১টায় পদযাত্রা পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অন্যতম উপদেষ্টা, সাবেক রাসিক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু এ কথা গুলো বলেন।
তিনি বলেন, বিএনপি’র আন্দোলনে ভীত হয়ে নেতাকর্মীদের নামে গায়েবি মামলা দিয়ে অযথা গ্রেপ্তার করে হয়রানি করছে। সরকারি দলের এক মেয়র প্রধান বিচারপতিতে হঠানো এবং সুশীল সমাজদেরকে পরোক্ষভাবে হত্যার হুমকি দিলেও তাদের নামে কোনো মামলা হয়না। অথচ বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাঈদ চাঁদ বক্তব্য দিতে গিয়ে মুখ ফসকে এক কথা বের হয়ে যায়। এ পরিপ্রেক্ষিতে সারাদেশব্যাপী তার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। বর্তমানে এই সরকারের আজ্ঞাবহ পেটোয়া বাহিনী তাকে আটক করে রিমান্ডে নিয়েছে। শুধু তাই নয় দেশব্যাপী বিএনপি’র শান্তিপূর্ণ কর্মসূচীতে তারা নগ্নভাবে হামলা করে বিএনপি নেতাকর্মীদের হত্যা, পঙ্গু ও আহত করছে।
তিনি বলেন, পৃথিবীর বুকে কোন স্বৈরাচার সরকার বেশিদিন টিকে থাকতে পারেনি। এই সরকারের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। আমেরিকা বাংলাদেশের কিছু কর্মকর্তার উপওে অতিতে সেংশন দিলেও এখন ওনতুন করে ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে। এটা দেশের জন্য কোন শুভ খবর নয়। এটা লজ্জার বিষয়। এই সরকার দেশটাকে হাস্যরসে পরিণত করেছে।

তিনি আরো বলেন, এই স্বৈরাচার সরকারের কবল থেকে দেশকে রক্ষা করতে এবং গণতন্ত্র পুনরুদ্ধার করতে বিএনপি’র চলমান আন্দোলনকে আরো বেগবান করতে হবে। সরকার পতনের সকল আন্দোলনে সবাইকে জীবনবাজি রেখে রাজপথে থাকার আহ্বান জানান। সেই সাথে বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ সহ গ্রেপ্তারকৃত সকল নেতা-কর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করেন।
রাজশাহীর ঐতিহাসিক ভূবনমোহন পাকে আয়োজিত সমাবেশ ও পদযাত্রায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মার্শাল, রাজশাহী জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বর্তমান সদস্য এডভোকেট তোফাজ্জল হোসেন তপু, রাজশাহী জেলা বিএনপি’র সদস্য সৈয়দ মোহাম্মদ মহসিন, সদস্য ও সাবেক এমপি জাহান পান্না ও রাজশাহী মহানগর বিএনপি’র সদস্য সচিব মামুন-অর-রশিদ।
রাজশাহী মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শাফিক এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, ওয়ালিউল হক রানা, বজলুল হক মন্টু, রাজশাহী জেলা বিএনপি’র সদস্য গোলাম মোস্তফা মামুন, শাহাদৎ হোসেন, কৃষক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা কৃষকদলের সাবেক আহবায়ক আল-আমিন সরকার টিটু, জেলা কৃষকদলের আহবায়ক শফিকুল আলম সমাপ্ত, সদস্য সচিব আকুল হোসেন মিঠু, মহানগর কৃষকদলের আহবায়ক শামীম আহমেদ, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদুর রহমান লিটন, সিনিয়র যুগ্ম আহবায়ক আরফিন কনক, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মীর তারেক ও সদস্য সচিব আসাদুজ্জামান জনি।
আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর শ্রমিকদলের সভাপতি রফিকুল ইসলাম পাখি ও সাধারণ সম্পাদক রফিক উদ্দিন, মহিলা দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রোকসানা আক্তার টুকটুকি, মহানগর মহিলা দলের সভাপতি এডভোকেট রওশন আরা পপি, মহানগর জাসাস এর সদস্য সচিব সেলিম রেজা, রাজশাহী মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আললী জ্যাকি ও রাবি ছাত্রদলের আহবায়ক সুলতান আহমেদ রাহিসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ। বক্তব্য শেষে নেতৃবৃন্দ পদযাত্রা শুরু করেন। তারা ভূবনমোহন পার্ক এর সামনে থেকে পদযাত্রা শুরু করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ কওে পুণরায় ভূবনমোহন পার্কে এসে শেষ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ