• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]

‘শাপলা কলি’ চেয়ে এনসিপির আবেদন

দেশের আওয়াজ ডেস্ক : / ৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

নির্বাচন কমিশনে (ইসি) নতুন করে প্রতীকের জন্য আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এবার তারা শাপলা, সাদা শাপলা এবং শাপলা কলির মধ্যে একটিকে প্রতীক হিসেবে বরাদ্দ চেয়েছে।

রোববার (২ নভেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী এ কথা জানান।

বিকেল সোয়া ৩টার দিকে এনসিপির ওই প্রতিনিধিদল সিইসির নেতৃত্বে কমিশনের সঙ্গে বৈঠকে বসে।

মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদলে ছিলেন যুগ্ম-আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম-সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।

বৈঠক শেষে বেরিয়ে নাসীরুদ্দীন সাংবাদিকদের বলেন, শাপলা কলি আমরা নেব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ