• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
  • [gtranslate]

শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত বিএনপি: তারেক রহমান

দেশের আওয়াজ ডেস্ক : / ৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন, শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে দল নীতিগতভাবে একমত। তার বক্তব্য অনুযায়ী, শিক্ষাব্যবস্থা সংস্কার এবং শিক্ষক‑চাকরিতে স্থায়ীকরণের ক্ষেত্রে পরিবর্তন আনা হবে।

শনিবার (১৮ অক্টোবর) বেলা ১১টার দিকে সামাজিকমাধ্যম ফেসবুকে এক ভিডিওবার্তায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, সম্মানিত শিক্ষকদের সমাবেশে অনেকের বক্তব্যে তাদের চাকরি জাতীয়করণ প্রসঙ্গ এসেছে। কেউ কেউ আরো শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার কথা বলেছেন। এছাড়াও, আপনাদের এই সংগঠনের বাইরেও বেসরকারি শিক্ষকদের বেশ কিছু দাবি রয়েছে।

তিনি আরও জানান, দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি শিক্ষকদের ন্যায্য দাবি সঙ্গে নীতিগতভাবে অবশ্যই একমত।

তিনি দাবি করেন, দলটি যদি ভোটে ক্ষমতায় আসে তাহলে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধির, চাকরি স্থায়ীকরণের এবং সম্ভব হলে চাকরির জাতীয়করণ বিষয়গুলো নিয়ে একটি উচ্চ পর্যায়ের কমিশন গঠন করবে।

তারেক বলেন, রাষ্ট্র এবং রাজনীতি সংস্কার কিংবা নাগরিক উন্নয়নে আমরা যত উদ্যোগ গ্রহণ করি না কেন, শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ এবং শিক্ষকদের আর্থসামাজিক নিরাপত্তা, সম্মান যদি আমরা নিশ্চিত করতে না পারি, তাহলে অবশ্যই আমরা যে লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাচ্ছি, সেটিতে আমাদের কাঙ্খিত সুফল মিলবে না।

তিনি শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন — আপনাদের এসব দাবি সম্পর্কে আমরা ওয়াকিবহাল।

দলীয় দায়িত্বে ফিরে তিনি বলেন, জনগণের ভোটে বিএনপি আবারো রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে এসব বিষয় গুরুত্ব সহকারে দেখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ