• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
  • [gtranslate]

ইউনূসকে নিয়ে আ.লীগের ভাবার প্রয়োজন নেই: কাদের

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩

নোবেল জয়ী ড. ইউনূস বাংলাদেশ নিয়ে ভাবে না, তাকে নিয়ে আওয়ামী লীগেরও ভাবার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে রাজধানীর গেন্ডারিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে এতিমখানায় খাবার বিতরণ ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘যে মানুষ বাংলাদেশ নিয়ে ভাবে না, তাকে নিয়ে আমাদেরও ভাবার প্রয়োজন নেই। বাংলাদেশের কোনো দুর্যোগে তিনি ভাবেননি। তিনি নিজে নিজেই ভাঙেন, ৬০ বছরের পর জোর করে এমডি পদে থেকে নিজেই আইন ভেঙেছেন।’

তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সারাবিশ্বে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই। দেশের সর্বোচ্চ আদালত এ ব্যবস্থা চিরদিনের জন্য নিষিদ্ধ করেছে, সেটা নিয়ে বিএনপির মাতামাতি করছে তাদের লজ্জা থাকা উচিত।’

‘একমাত্র পাকিস্তান ছাড়া পৃথিবীর কোনো দেশেই তত্ত্বাবধায়ক সরকার নেই’ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘পৃথিবীর কোন দেশ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে মাতামাতি করেন?। সেখানে বিএনপির লজ্জার মত এটা নিয়ে কথা বলে।’

বঙ্গবন্ধুর প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘ইতিহাসের বেঈমানদের মতো কিছু বিশ্বাসঘাতকের ষড়যন্ত্রের কারণে পরাজয়ের খেসারত দেন বঙ্গবন্ধু। যারা বঙ্গবন্ধুকে স্বীকার করে না তারা এদেশের জন্ম চেতনাকে বিশ্বাস করে না।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এদেশে আমাদের জন্ম এই দেশে মরব, আমরা বুক ফুলিয়ে বলতে পারি আমরা স্বাধীন জাতি। বঙ্গবন্ধু শিশুদের ভালোবাসতেন গুরুত্বও দিয়েছেন অনেক আগামীর ভবিষ্যৎ হিসেবে। বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শ লালন করেই দেশকে বিশ্বের রোল মডেল করে এগিয়ে যাচ্ছেন তার কন্যা শেখ হাসিনা। শেখ হাসিনা মুক্তির সংগ্রামের রোল মডেল।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ