• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
  • [gtranslate]

সোমবার ১৪ জুলাই সারা দেশে ছাত্রদলের বিক্ষোভের ডাক

দেশের আওয়াজ ডেস্ক : / ১১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন সংগঠনের’ কথিত অস্থিতিশীল কর্মকাণ্ড ও সহিংস উসকানির অভিযোগ তুলে দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির দাবি, এসব ‘গুপ্ত সংগঠন’ মব সৃষ্টির মাধ্যমে শিক্ষাঙ্গনের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত করছে এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অবনতির দিকে ঠেলে দিচ্ছে।

রোববার (১৩ জুলাই) ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (১৪ জুলাই) দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শাহবাগ পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। একইসঙ্গে দেশব্যাপী সকল জেলা ও মহানগরে ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।

ছাত্রদল বলছে, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে সম্প্রতি নানা ধরনের গোপন ও সংগঠিত তৎপরতার মাধ্যমে এক শ্রেণির গোষ্ঠী অরাজক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। তারা একে দেশের শিক্ষাব্যবস্থা ও গণতান্ত্রিক পরিবেশের ওপর সরাসরি হস্তক্ষেপ হিসেবে উল্লেখ করেছে।

সংগঠনটি আরও বলছে, এসব তৎপরতা কেবল শিক্ষার পরিবেশ নয়, বরং গোটা দেশের শান্তি-শৃঙ্খলাকে হুমকির মুখে ফেলছে। এজন্য ছাত্রদল মাঠে থেকে এর বিরুদ্ধে অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ