• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:০০ অপরাহ্ন
  • [gtranslate]

শেখ হাসিনার সরকার জনকল্যাণে রাজনীতি করে: কাদের

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মির্জা ফখরুল বলেছিলেন আওয়ামী লীগ বিলাসী জীবনযাপনের জন্য রাজনীতি করে। আওয়ামী লীগ কোনো বিলাসী রাজনীতি করে না, পকেটের রাজনীতি করে বিএনপি, শেখ হাসিনার সরকার জনকল্যাণে রাজনীতি করে।

শুক্রবার (১০ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম হল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, তাদের (বিএনপির) যে গণআন্দোলন, তারা সূচনা করেছে, সেই গণআন্দোলন যখন ভাটার টানে মৃয়মান হয়ে পড়ে, তখন তারা আসলে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে যায় এবং সেজন্য আবোল-তাবোল বকছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি যখন ক্ষমতার ছিল, সে সময় তারা যে জীবন-যাপন করেছে, এখনও তাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন লন্ডনে বসে পলাতক অবস্থায় আয়েশি জীবনযাপন করছে। সেখানে তাদের আয়েশি জীবন-যাপনের কথা আওয়ামী লীগকে বলা শোভা পায় না। তারা নিজেদের পকেটের উন্নয়নের রাজনীতি করেন এবং শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্য উন্নয়নের রাজনীতি করেন। কে কি বলল তাতে আমাদের কিছু আসে যায় না। আমরা যা করছি মানুষের জন্য করছি। মানুষের ভাগ্য উন্নয়নের জন্য করছি। যারা লুটপাট করেছে তাদের জনগণ প্রত্যাখ্যান করেছে বলে আজ তারা ক্ষমতায় নেই।

বেগম জিয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, তিনি এখন যেখানে আছেন সেটাই হচ্ছে আদালতের এখতিয়ার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার উদারতা, মানবিক কারণে খালেদা জিয়ার সাজা স্থগিত করে তাকে বাসায় থাকার অনুমতি দিয়েছেন। এর অর্থ এই নয় যে তার সাজা বাতিল হয়ে গেছে। এটা হচ্ছে প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতা বলে এটা তার মহানুভবতা। শারীরিক কারণে, মানবিক কারণে তার সাজা স্থগিত রাখা হয়েছে। এখন তিনি ইলেকশন করবেন, কী রাজনীতি করবেন সেটা এখনও আদালতের জাজমেন্টের ওপর নির্ভর করে।

তিনি বলেন, ডাকসু নির্বাচন নাকি আওয়ামী লীগের নির্দেশনা ছাড়া হবে না। ডাকসু নির্বাচন নিয়ে আওয়ামী লীগ সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না।

ওবায়দুল কাদের বলেন, সব জায়গায় রাজনীতি প্রযোজ্য নয়, প্রতিটি অনুষ্ঠানে রাজনৈতিক প্রভাব থাকা উচিত নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ