• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
  • [gtranslate]

কাতারের আমির ও প্রধানমন্ত্রীর জন্য মৌসুমি ফল পাঠালেন খালেদা জিয়া

দেশের আওয়াজ ডেস্ক : / ১৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির জন্য বাংলাদেশের মৌসুমি ফল উপহার হিসেবে পাঠিয়েছে জিয়া পরিবার।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই উপহার পাঠানো হয়েছে।

বুধবার (২৫ জুন) বাংলাদেশ সময় বেলা ৩টায় কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই উপহার পৌঁছে দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন কাতারে বাংলাদেশ রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম ও কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু।

মৌসুমি ফল গ্রহণ করেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল পরিচালক ইব্রাহিম ইউসূফ আব্দুল্লাহ ওয়াই ফখরুল।

এসময় বিএনপি চেয়ারপারসনের লন্ডনে উন্নত চিকিৎসার সুবিধার্থে কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠানানোর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

এর আগে গত ২৩ জুন বিএনপি চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে উপহারের ফল ঢাকা বিমানবন্দর থেকে পাঠানোর ব্যবস্থা করেন বিএনপির ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ