• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
  • [gtranslate]

স্থিতিশীল আছেন খালেদা জিয়া, বাসায় চলবে চিকিৎসা

দেশের আওয়াজ ডেস্ক : / ৬২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরিয়ে আনা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে বাসাতেই তার চিকিৎসা চলবে।

বৃহস্পতিবার (১৯ জুন) দিবাগতরাতে এভারকেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়াকে বাসভবনে আনার পর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

ডা. জাহিদ হোসেন জানান, রুটিন চেকআপের জন্য খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল, যেখানে মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তার কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এই সময় মেডিকেল বোর্ডের সদস্য প্রফেসর ডা. শাহাবুদ্দিন তালুকদার, প্রফেসর ডা. জিয়া, প্রফেসর ডা. জাফর ইকবাল এবং ব্রিগেডিয়ার সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া, অনলাইনে ডা. জুবাইদা রহমান, প্রফেসর ডা. এফ.এম. সিদ্দিকী, এবং প্রফেসর ডা. নুরুদ্দিন আহমেদও পরামর্শ দিয়েছেন। ডা. মামুনও এসময় উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, খালেদা জিয়ার বিদেশি চিকিৎসক ডা. প্যাট্রিক কেনেডি ও ডা. জেনিফার ক্রসের পরামর্শক্রমে চিকিৎসায় কিছু পরিবর্তন আনা হয়েছে এবং সে অনুযায়ী চিকিৎসা শুরু করা হয়েছে। পাশাপাশি উনার মেডিকেল বোর্ডের চিকিৎসকদের তত্ত্বাবধানে বাসায় বেগম জিয়ার চিকিৎসা চলবে। আল্লাহর অশেষ রহমতে উনার শারীরিক অবস্থা স্থিতিশীল।

তিনি উল্লেখ করেন, বেগম জিয়ার চিকিৎসার সার্বিক বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিনিয়ত খোঁজ-খবর রাখছিলেন, এমনকি হাসপাতালেও তিনি চিকিৎসার খোঁজ নিয়েছেন।

ডা. জাহিদ হোসেন জানান, ম্যাডাম খালেদা জিয়া দেশবাসীর কাছে তার শারীরিক সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ