• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে শনিবার বিএনপির বৈঠক

দেশের আওয়াজ ডেস্কঃ / ১২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

বাংলাদেশে সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করবে বিএনপি। শনিবার (১৫ মার্চ) দুপুর ১টায় রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বৈঠক আয়োজন করা হবে।

শুক্রবার (১৪ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধিরা অংশ নেবেন। গত বৃহস্পতিবার বিকেলে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস চারদিনের সফরে ঢাকায় আসেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এই সফরে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

এছাড়া রোহিঙ্গা পরিস্থিতি, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন, জাতিসংঘ ও বাংলাদেশের মধ্যকার পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

শুক্রবার অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সঙ্গে নিয়ে কক্সবাজার সফর করেছেন জাতিসংঘ মহাসচিব। সেখানে তারা লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ