• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]

ছাত্রদলের প্রশংসায় শিবির সভাপতি

দেশের আওয়াজ ডেস্কঃ / ১১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ১০ মার্চ, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের (বিএনপির ছাত্রসংগঠন) একটি কর্মসূচি নিয়ে সংগঠনটির প্রশংসা করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম। তিনি আশা প্রকাশ করেন যে, সব ছাত্রসংগঠন হিংসা-বিদ্বেষ পরিহার করে একে অপরকে শিক্ষা, সেবা এবং ভালো কাজের ক্ষেত্রে প্রতিযোগিতা করবে।

শনিবার রাতে ছাত্রদলের কর্মসূচির প্রশংসা করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দেন জাহিদুল ইসলাম। স্ট্যাটাসে ছাত্রদলের একটি ফটোকার্ডও যুক্ত করেন তিনি।

এতে জানানো হয়, পবিত্র মাহে রমজান উপলক্ষে হিফজুল কুরআন ও কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আগামী ১৬ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। বিজয়ীদের জন্য থাকবে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট।

স্ট্যাটাসে জাহিদুল ইসলাম লেখেন, মাশাআল্লাহ। বন্ধুপ্রতিম ছাত্রসংগঠন ছাত্রদল ভালো কাজের প্রতিযোগিতায় সম্পৃক্ত হয়েছে। আল্লাহ কবুল করুন। আশা করি হিংসা-বিদ্বেষ পরিহার করে সব ছাত্রসংগঠন শিক্ষা, সেবা ও ভালো কাজে প্রতিযোগিতা করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ