• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]

সরকার পরিবর্তন হলেও সিন্ডিকেট পরিবর্তন হয়নি: মির্জা আব্বাস

দেশের আওয়াজ ডেস্কঃ / ১২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫

সরকার পরিবর্তন হলেও সিন্ডিকেট পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নবায়ন কার্যক্রমে এমন মন্তব্য করেন তিনি।

অন্তর্বর্তী সরকারকে বিভিন্ন রাজনৈতিক দল বিভ্রান্ত করার চেষ্টা করছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, অন্তর্বর্তী সরকারকে বিভ্রান্ত করার জন্য নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল নানামুখী বক্তব্য দিচ্ছে। ষড়যন্ত্রের পথ ছেড়ে দেশের স্বার্থে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সকল রাজনৈতিক দলকে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে হবে।

বিএনপির এই নেতা বলেন, একটি কুচক্রী মহল নিজেদের দোষ ঢাকার জন্য বিএনপির ওপর নানা অপবাদ দিচ্ছে। দলের কেউ যদি চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে, তাহলে তাদের গ্রেফতার করতে হবে। সবাইকে খুব সাবধান হতে হবে, ইতিহাস ভুলে গেলে হবে না। ২০০৮ এর মত ভুল করবে না কেউ।

মির্জা আব্বাস বলেন, বিএনপি সমর্থন দিলেও দ্রব্যমূল্য সিন্ডিকেট সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার চেষ্টা করছে। ডেভিল ব্যবসায়ীদের সঙ্গে হাত মিলিয়েছে বিশেষ একটি রাজনৈতিক দল।

মির্জা আব্বাস আরও বলেন, যারা নির্বাচনকে ব্যাহত করতে চায় তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ধ্বংস করার চেষ্টা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ