• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
  • [gtranslate]

প্রতিবেশী রাষ্ট্রের হস্তক্ষেপ: বিশৃঙ্খলা তদন্তের দাবি মেজর হাফিজের

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ‘গতকালের বিশৃঙ্খলায় প্রতিবেশী রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ আছে কি না, সেটি জানার চেষ্টা করব।’

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে স্বাধীনতা ফোরামের আয়োজনে ‘বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্রের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

গতকাল রাত থেকে দেশব্যাপী ঘটে যাওয়া নানা ঘটনার প্রেক্ষিতে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘যে ঘটনা ঘটেছে, তা এখনও চলমান এবং শেষ হয়নি। এই ঘটনাগুলো কারা ঘটিয়েছে, তা আমাদের কাছে পরিষ্কার নয়। তাছাড়া, সরকারের ভূমিকা সম্পর্কেও তথ্য পাওয়া যায়নি। আমরা কিছু সময় অপেক্ষা করে আশা করি, আজকের মধ্যে বিষয়টি পরিষ্কার হবে। পরিপূর্ণ তথ্য পাওয়া গেলে, বিএনপি এ বিষয়ে জনগণের কাছে আমাদের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরবে। অপূর্ণ তথ্য নিয়ে মন্তব্য করা ঠিক হবে না।’

তিনি আরও বলেন, ‘আমরা সন্দেহ করছি, এসব ঘটনা গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি করার জন্য করা হতে পারে। বিশেষত, এর মধ্যে প্রতিবেশী রাষ্ট্রের হস্তক্ষেপের বিষয়টি আমরা জানার চেষ্টা করব।’

বিএনপির এই নেতা আওয়ামী লীগকে লক্ষ্য করে বলেন, ‘কুখ্যাত ছাত্রলীগ ও যুবলীগ বিএনপি এবং ছাত্রদের আন্দোলন দমন করতে পেশী শক্তির বারবার ব্যবহার করেছে। গাজীপুরের ঘটনাগুলো আমাদের স্মরণে আছে, যেখানে ১৫ জন সাধারণ মানুষ হত্যা করে পুড়িয়ে ফেলা হয়েছিল। আমরা সেই অন্ধকার যুগের অবসান চাই, যা শুধুমাত্র গণতন্ত্রের মাধ্যমেই সম্ভব।’

বিশৃঙ্খলা দূর করতে নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। ‘যদি ছাত্ররা নতুন কোনো রাজনৈতিক দল গঠন করে, আমরা তা স্বাগত জানাই। এর ফলে জনগণের সামনে আরো একটি চয়েজ আসবে। আমরা মনে করি, এই বছরেই পার্লামেন্ট নির্বাচন হওয়া উচিত। বর্তমান সরকারকে আমরা অনুরোধ জানাচ্ছি, যত ধরনের বিশৃঙ্খলা বা গণতন্ত্রের বিরুদ্ধে পদক্ষেপ রয়েছে, তা দূর করতে অবিলম্বে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে হবে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘গণতন্ত্র প্রতিষ্ঠায় সংবিধান সংস্কারের কথা বলা হচ্ছে। কিন্তু ‘৭২ সালের সংবিধান আমাদের স্বাধীনতার প্রাপ্তি, যা জনগণের সংবিধান। তবে যদি সংবিধান সংশোধনের প্রয়োজন হয়, তা হলে বাংলাদেশের সাধারণ জনগণের মতামতই হবে চূড়ান্ত।’

তিনি বলেন, ‘কোনো বিদেশি পরামর্শদাতা বা রাজনৈতিক দল সংবিধান সংশোধন বা নতুন করে লেখার অধিকার রাখে না। এর একমাত্র দায়িত্ব স্বাধীন ও নিরপেক্ষ পার্লামেন্টের।’

স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সালাম আজাদ এবং তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ