• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]

ইইউ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বিএনপি

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতারা।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেল পৌনে ৫টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে মাইকেলস লিডাউয়ার ও মিসেস ম্যাট ব্যাকেনসহ ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসির তিনজন প্রতিনিধি অংশ নিয়েছেন।

এছাড়া বিএনপির পক্ষে দলটির স্থায়ী কমিটি ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ ও কেন্দ্রীয় কমিটি সদস্য জেবা খান উপস্থিত আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ