২৯ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি তিনদিন খুলনা বিভাগের ৯ জেলায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি কর্মশালা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
আজ ২২ জানুয়ারি বুধবার বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন এক বিবৃতিতে এই তথ্য জানান।
এই কর্মশালা আয়োজনে বিএনপি তিনটি দল গঠন করেছে।
প্রথম দলটির নেতা ইসমাইল জবিউল্লাহ ও এবিএম মোশাররফ হোসেন এবং সদস্য আতিকুর রহমান রুমন, রেহানা আক্তার রানু, মাহমুদা হাবিবা, ফজলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামল। এই দলটি ২৯ জানুয়ারি সাতক্ষীরা, ৩০ জানুয়ারি যশোর এবং ৩১ জানুয়ারি মাগুরার কর্মশালায় যোগ দেবে।
দ্বিতীয় দলটির নেতা ডা. মওদুদ আলমগীর পাভেল, সুলতান সালাউদ্দিন টুকু এবং সদস্য প্রফেসর মোর্শেদ হাসান খান, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, মো: আব্দুস সাত্তার পাটোয়ারি, ফারজানা শারমিন পুতুল এবং সাঈফ মোহাম্মদ জুয়েল। এই দলটি ২৯ জানুয়ারি খুলনা, ৩০ জানুয়ারি ঝিনাইদহ এবং ৩১ জানুয়ারি কুষ্টিয়ার কর্মশালায় যোগ দেবেন।
তৃতীয় দলটির নেতা মাহাদী আমিন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এবং সদস্য নেওয়াজ হালিমা আরলী, শাম্মী আক্তার, আনিসুর রহমান তালুকদার খোকন, আকরামুল হাসান এবং কাজী রওনাকুল ইসলাম শ্রাবন। এই দলটি ২৯ জানুয়ারি বাগেরহাট, ৩০ জানুয়ারি নড়াইল এবং ৩১ জানুয়ারি চুয়াডাঙ্গার কর্মশালায় যোগ দেবে।
প্রতিটি কর্মশালায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে যোগ দেয়ার কথা রয়েছে।