• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]

মাইনাস টু ফর্মুলার আশা কখনও পূরণ হবে না : আমীর খসরু

দেশের আওয়াজ ডেস্কঃ / ১০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

মাইনাস টু ফর্মুলার আশা কখনও পূরণ হবে না বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, খালেদা জিয়ার বিদেশ যাওয়াকে কেন্দ্র করে অনেকেই মাইনাস টু ফর্মুলার কথা বলছেন। এটা তাদের মনগড়া কথা। সেই আশা কখনওই পূরণ হবে না। কারণ বর্তমানে বিএনপি অনেক বেশি শক্তিশালী দলে পরিণত হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) দীর্ঘ ১৬ বছর পর দেশে ফেরা বিএনপির অঙ্গসংগঠনের সাত নেতাকর্মীকে নিয়ে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, সংস্কারের প্রথম ধাপ হচ্ছে নির্বাচন। গণতন্ত্রকে ফেরাতে নির্বাচনের বিকল্প নেই। এর মাধ্যমেই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে।

বিএনপির এই নেতা আরও বলেন, এই আন্দোলন একদিনে হয়নি। বিদেশে থেকেও নেতাকর্মীরা আন্দোলনে সোচ্চার ছিলেন এবং জনমত তৈরি করেছেন। দেশে তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ত্যাগ ভোলার মতো নয় বলেও মন্তব্য করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ