• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
  • [gtranslate]

সাক্ষাৎ শেষে খালেদা জিয়ার হাতে উপহার তুলে দিলেন চীনের রাষ্ট্রদূত

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) রাতে গুলশানে খালেদা জিয়ার বাসায় পৌঁছান চীনের রাষ্ট্রদূত। সাক্ষাৎকালে তিনি সাবেক প্রধানমন্ত্রীকে চীনের ঐতিহ্যবাহী চিত্র সম্বলিত একটি ব্যানার উপহার হিসেবে দেন।

এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেন এবং বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন। সাক্ষাতের পর, রাত ৮টা ৫০ মিনিটে রাষ্ট্রদূত খালেদা জিয়ার বাসভবন ত্যাগ করেন।

দুর্নীতির মামলায় সাজা বাতিল হওয়ার পর থেকে একাধিক দেশের রাষ্ট্রদূত এবং হাইকমিশনার খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এর আগে সৌদি আরবের রাষ্ট্রদূত এবং পাকিস্তানের হাইকমিশনারও তার সঙ্গে সাক্ষাৎ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ