বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে ফের গ্রেফতার করেছে রমনা থানা পুলিশ।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল চারটার পর তাকে কারাফটক থেকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার। তিনি জানান, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু জামিন পেয়ে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে বের হলে পুনরায় তাকে কারাফটক থেকে গ্রেফতার করা হয়।
গত ৮ ফেব্রুয়ারি দিবাগত রাত দেড়টার দিকে ধানমন্ডির শংকরস্থ বাসা থেকে সপুকে গ্রেফতার করে হাজারীবাগ থানা পুলিশ।