• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]

আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে: ফারুক

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক। সোমবার (৭ অক্টোবর) দুপুরে প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, সন্ত্রাসী দলকে বাংলাদেশে রাজনীতি করতে দিলে দেশ বিশ বছর পিছিয়ে যাবে।

শেখ হাসিনা বাংলাদেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। উল্লেখ করে ফারুক বলেন, তারেক রহমান বলেছেন এই সরকারকে বিপর্যস্ত করা যাবেনা। তাই বলে কি শেখ হাসিনার বান্ধবী এখনো সচিব থাকবেন। সাবেক এই চিপ হুইপ বলেন, বাংলাদেশে প্রথম দরকার নির্বাচন কমিশনকে সংস্কার করা। তবে, এই সংস্কারের সময় যেন মঈন-ফখরুদ্দিনের মতো না হয়।

সরকারকে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেয়ার আবেদন জানিয়ে জয়নুল আবদীন ফারুক বলেন, নির্বাচনের রোডম্যাপ দিলেই জনগণ বিশ্বাস করবে এটা ওয়ান ইলেভেনের সরকার না। নির্বাচিত সরকার সংবিধান সংশোধন করবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ