বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।
বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিল সদস্য তাজভীরুল ইসলাম ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
বৈঠকে তারা দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন। বৈঠক শেষে বিএনপি মহাসচিব সাংবাদিকদের ব্রিফ করেন।