• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
  • [gtranslate]

হত্যাকারীদের গুরুত্বপূর্ণ দপ্তরে রেখে ভালো কিছু সম্ভব না: মির্জা ফখরুল

দেশের আওয়াজ ডেস্কঃ / ১১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর করেছেন, সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরে এখনো বসে আছে আওয়ামীলীগের দোষররা। তিনি বলেন ছাত্র-জনতা হত্যাকারীদের সরকারের বিভিন্ন স্তরে বসিয়ে রেখে ভালো কিছু সম্ভব না। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

“ অন্তর্র্বতী সরকারের দায়িত্ব নেয়ার পর নানা ইস্যুতে অস্থিরতা বিচ্ছিন্ন কোন ঘটনা নয়। পালিয়ে যাওয়া সরকারের দোষররা দেশে অস্থিরতা করে বর্তমান সরকারকে বিপাকে ফেলতে চাইছে। এই সরকার যাতে স্বস্থিতে কাজ করতে না পারে তার জন্য একের পর এক ঘটনা ঘটিয়ে চলছে।

মির্জা ফখরুল বলেন, পতিত সরকারের দোসররা এখনও প্রশাসনে রয়ে গেছে। সংকট সমাধানে অন্তবর্তী সরকারকে রাজনৈতিক দলগুলোর সাথে নিয়মিত আলোচনার আহ্বান তিনি। সংস্কারের বিষয়গুলো দেশের মানুষের প্রত্যাশা থেকে পূরণ করতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা প্রয়োজন বলে মনে করেন মির্জা ফখরুল। তিনি বলেন সংস্কার চাপিয়ে দেয়া নয়, এটা সবার কাছ থেকে মতামত আশা উচিত।
মির্জা ফখরুল বলেন, সংবিধান পরিবর্তন পরিমার্জন করতে হলে জনগণের মতামতকে প্রাধান্য দিতে হবে না হয় এ নিয়ে প্রশ্ন উঠবে। বিরাজনীতিকরণ প্রক্রিয়ার চেষ্টা দেশের জন্য মঙ্গল নয় বলেও মনে করেন মির্জা ফখরুল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ