• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]

ভোটে যাওয়ায় আরও ৫ নেতাকে বহিষ্কার করল বিএনপি

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় নেতাদের বহিষ্কার করছে বিএনপি। প্রথম দফার মতো আগামী ২১ মে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া নেতাদেরও বহিষ্কার করেছে দলটি।

মঙ্গলবার (১৪ মে) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কৃত নেতাদের নাম উল্লেখ করা হয়।

১. ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. সোহেল রানা মল্লিক। পদবী- যুগ্ম আহ্বায়ক, সাটুরিয়া উপজেলা যুবদল, মানিকগঞ্জ।

২. মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মোসা. মুন্নি আক্তার, সাধারণ সম্পাদক, সাটুরিয়া উপজেলা মহিলা দল ও সহ-সাংগঠনিক সম্পাদক, মানিকগঞ্জ জেলা মহিলা দল।

৩. ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. ইকবাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক, খানজাহান আলী থানা বিএনপি, খুলনা জেলা।

৪. মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মোসা. সুমি আক্তার, প্রচার সম্পাদক, সাপাহার থানা মহিলা দল, নওগাঁ জেলা।

৫. মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মোসা. সখিনা বেগম মহিলা বিষয়ক সম্পাদিকা, দুপচাঁচিয়া উপজেলা বিএনপি ও তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, বগুড়া জেলা মহিলা দল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির যে সকল নেতৃবৃন্দ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ ও মহিলা) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া ৭৩ জনকে বহিষ্কার করে বিএনপি। গত ২৬ এপ্রিল গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে বহিষ্কৃতদের নামের তালিকা প্রকাশ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ