• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
  • [gtranslate]

পুলিশ-র‌্যাব ছাড়া মাঠে নামুন, দেখব জনগণ কার পক্ষে: সালাম

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪

সরকারের নানা সমালোচনা করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, উন্নয়নের নামে চুরি, বাটপারি এবং লুটপাট করার পরও আপনারা (সরকার) যদি মনে করেন আপনাদের জনসমর্থন আছে তাহলে পুলিশ আর র‌্যাব ছাড়া মাঠে আসেন, তখন দেখব জনগণ কার পক্ষে অবস্থান নেয়।

বৃহস্পতিবার (২ মে) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী তাঁতীদল ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত তীব্র তাপদাহে অতিষ্ঠ জনসাধারণের মাঝে বোতলজাত পানি ও খাবার স্যালাইন বিতরণকালে তিনি এসব কথা বলেন।

আব্দুস সালাম বলেন, আপনি (ওবায়দুল কাদের) নিজেই স্বীকার করেছেন আওয়ামী লীগের পতন হলে একরাতেই আওয়ামী লীগ শেষ হয়ে যাবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ আজকে বিএনপিকে ঠেকাতে গিয়ে গণতন্ত্রকে হত্যা করেছে। মানুষের ভেটের অধিকার কেড়ে নিয়েছে। তাই জনগণের অধিকার ফিরে পাওয়ার জন্য জনগণকেই আজ মাঠে নামতে হবে।

বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, ওবায়দুল কাদের নিজে কালো চশমা পড়ে বক্তব্য দিয়ে বলেন বিএনপি নাকি কালো চশমা পড়ে আছে, কিছু দেখে না। আসলে জনবিচ্ছিন্ন হলে যা হয়। তাদের সাথে জনগণের কোনো সম্পর্ক নেই। এরজন্য জনগণের সুখ-দুঃখ নিয়ে তাদের কোনো মাথা ব্যাথা নেই। তীব্র তাপদাহ এবং জিনিসপত্রের মূল্যবৃদ্ধিতে জনগণের নাভিশ্বাস অবস্থা। সেটি নিয়েও সরকারের মন্ত্রীরা বিদ্রুপ করছেন।

তিনি বলেন, পুলিশ-র্যাব দিয়ে বিরেধীদলের আন্দোলনকে দমন করা হচ্ছে। আর ওবাদুল কাদের বলেন, বিএনপি কোনো আন্দোলন করতে পারে না। রাস্তায় মিছিল-সমাবেশ করতে দেন না। পুলিশ দিয়ে গুলি করেন। কোনো সভা-সমাবেশ ছাড়াই দেওয়া হচ্ছে গায়েবি মামলা। এই ধরনের মিথ্যাচার তারাই করতে পারেন যাদের দেশ, জনগণ এবং গণতন্ত্রের প্রতি দায়বদ্ধতা নেই।

তাঁতী দলের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সদস্য সচিব কাজী রেজাউল করিম রানার সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, তাঁতীদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, আলমগীর হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ