ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুকের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির নেতারা। প্রায় দেড় ঘণ্টা পর্যন্ত ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অংশ নেন।
তবে বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বারিধারার ব্রিটিশ হাইকমিশনার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।