• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
  • [gtranslate]

খালেদা জিয়ার কাছে তার আত্মজীবনীমূলক গ্রন্থ হস্তান্তর

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে তার আত্মজীবনীমূলক গ্রন্থটি হস্তান্তর করা হয়েছে।

শনিবার (৬ এপ্রিল) রাত আটটার দিকে গুলশানের বাসভবন ফিরোজায় গিয়ে বাংলায় ভাষান্তর করা ‘বেগম খালেদা জিয়ার জীবন ও সংগ্রাম’ শীর্ষক বইটির একটি সংখ্যা তার কাছে হস্তান্তর করেন সংশ্লিষ্টরা।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি জানিয়েছেন।

সিনিয়র সাংবাদিক প্রয়াত মাহফুজউল্লাহর লেখা ইংরেজি বইটি ভাষান্তর করেছেন শাহরিয়ার সুলতান।

খালেদা জিয়াকে বইটি হস্তান্তর করার সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, মিসেস মাহফুজল্লাহ দিনারজাদী বেগম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আফরোজা খানম রিতা, গ্রন্থটির ভাষান্তরকারী শাহরিয়ার সুলতান ও প্রকাশক মো. জহির দীপ্তি উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ