• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]

বুয়েটে আন্দোলনের মধ্যে সমাবেশের ঘোষণা ছাত্রলীগের

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : রবিবার, ৩১ মার্চ, ২০২৪

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে ছাত্রলীগ নেতাকর্মীদের প্রবেশ ও রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর প্রতিবাদসহ পাঁচ দফা দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। এসব দাবিতে চলছে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ। ওই আন্দোলন বিক্ষোভের মধ্যে প্রতিবাদ সমাবেশ ডেকেছে বাংলাদেশ ছাত্রলীগ।

রোববার (৩১ মার্চ) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এই সমাবেশ করবে ছাত্রসংগঠনটি। শনিবার (৩০ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

এছাড়াও গত ২৯ মার্চ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃক বিশ্ববিদ্যালয়ের ২১ ব্যাচের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন রাহিমের আবাসিক হলের বরাদ্দকৃত সিট বাতিল ঘোষণা করার সিদ্ধান্তকে বাংলাদেশের স্বাধীনতা-গণতন্ত্রকামী মানুষ ও ছাত্রসমাজ চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করছে।

বাংলাদেশের ছাত্রসমাজ বুয়েট প্রশাসনের এই সিদ্ধান্তকে একটি অন্যায্য, অসাংবিধানিক, মৌলিক অধিকার পরিপন্থী ও সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক নৈতিক স্খলনজনিত শিক্ষাবিরোধী কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ