• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে জনজীবনে দুর্বিষহ সংকট নেমে এসেছে – মির্জা ফখরুল

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, লাগামহীন দ্রব্যমূল্যে মানুষ চোখে অন্ধকার দেখছে। নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে জনজীবনে দুর্বিষহ সংকট নেমে এসেছে।

শুক্রবার (২২ মার্চ) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও শেরপুর জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেলসহ অন্যান্য নেতাকর্মীদের জামিন বাতিল হওয়ায় উদ্বেগ প্রকাশ করে তিনি এ বিবৃতি দেন।

মির্জা ফখরুল বলেন, ক্ষমতাসীনদের দৌরাত্ম্য এবং দাপটে মানুষ চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। তাই সব অপকর্মকে আড়াল করতেই ডামি সরকার নতুন করে জুলুমের মাত্রা বাড়িয়েছে।

তিনি আরও বলেন, ৭ জানুয়ারির আওয়ামী ডামি সরকার তাদের অনৈতিক ক্ষমতাকে পাকাপোক্ত করতে সারাদেশে বিরোধীদলের নেতাকর্মীদের ওপর যে জুলুম চালাচ্ছে, এর আরও একটি কু-নজীর স্থাপিত হলো মাহমুদুল হক রুবেলসহ ২২ নেতাকর্মীর জামিন নামঞ্জুর হওয়ার মধ্যদিয়ে।

বিএনপি মহাসচিব বলেন, অপরাধ না করেও মিথ্যা মামলায় আসামি হওয়া এখন নিয়মে পরিণত হয়েছে। আইনের শাসনহীন এই দেশে নিরপরাধ মানুষরাই সরকারি নিপীড়নের শিকার। তবে এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতির অবসান ঘটাতে জনগণ ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে দৃঢ়প্রতিজ্ঞ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ