• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]

খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর ফের সুপারিশ মেডিকেল বোর্ডের

দেশের আওয়াজ ডেস্কঃ / ১৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া না মিললেও মেডিকেল বোর্ড আবারও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সুপারিশ করেছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) রাতে এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষ করে খালেদা জিয়া বৃহস্পতিবার রাতে গুলশানে বাসা ‘ফিরোজা‘য় ফেরার পর তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন একথা বলেন।

ডা. জাহিদ বলেন, কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য ম্যাডাম হাসপাতাল ভর্তি ছিলেন। মেডিকেল বোর্ড সেসব পরীক্ষা-নিরীক্ষা দিয়েছিলেন তা শেষ হওয়ার পর মেডিকেল বোর্ড বাসায় যাওয়ার ছাড়পত্র দিয়েছেন। রাতে ৮টা ১০ মিনিটে ম্যাডাম বাসায় ফিরেছেন।

এর আগে নিয়মিত হেলথ চেআপের অংশ হিসেবে বুধবার রাত সাড়ে ৯টায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে তিনি চিকিৎসাধীন।

৭৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী আথ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসহ প্রভৃতি রোগে ভুগছেন।

সর্বশেষ গত ৯ আগস্ট ফিরোজায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। টানা ৫ মাস হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ডের অধীনে বিএনপি চেয়ারপারসন চিকিৎসাধীন ছিলেন।

টানা ৫ মাস ৫ দিন এভারকেয়ার হাসপাতালে চিকিতসাধীন থাকার পর গত ১১ জানুয়ারি মেডিকেল বোর্ডের ছাড়পত্র নিয়ে বাসায় আসেন তিনি। এরপর স্বাস্থ্য পরীক্ষার জন্য ৮ ফেব্রুয়ারি স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ারে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ